আজঃ 10 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপার কঠোর নির্দেশনায় ধামইরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযান নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরকারকে সময় না দিলে অস্হিরতা বাড়বে : রুহুল আমিন হাওলাদার। বকশীগঞ্জ পরিচ্ছন্নতা, রোগীদের জন্য সেবাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ, প্রশংসা ছাত্রদল পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড উলিপুরে ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশু রোহানকে বাঁচাতে বাবা-মা'র আকুতি বড় সাজ্জাদের ছায়ায় চাঁদাবাজি, বিদেশে পালানোর আগেই বিমানবন্দরে গ্রেপ্তার গোলাম সারোয়ার বকশীগঞ্জের দুই ভাইয়ের বিরোধের জেরে ইসলামপুরে বড় ভাই রক্তাক্ত আড়াইহাজারে জামায়াতের কর্মী সম্মেলনে বাধা, প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ আলীকদমে বাস দুর্ঘটনায় আহত ১১, চমেক নেওয়ার পথে হেলপারের মৃত্যু ভূরুঙ্গামারীতে বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের জানাজা সম্পন্ন সেনবাগের জামায়াত নেতার মেয়ের জামাই শহিদুলের বাড়িতে জমজমাট নারী ব্যবসা রংপুরে ছাদ থেকে ফেলে খুন প্রেমিকের মামাকে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্দেশে ১৪০ কোটি টাকার রাস্তা প্রশস্তকরণে কাজ শুরু নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে: ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সাকিল গ্রেপ্তার গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পঞ্চগড়ে হামলা মামলার বাদীর অভিযোগ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী নিবন্ধনের শুভ উদ্বোধন শহীদদের রক্তের ন্যায়বিচারের দাবিতে নীলফামারীতে জুলাই যোদ্ধাদের মানববন্ধন বকশীগঞ্জে প্রতিমন্ত্রী মিল্লাতের উন্নয়ন বার্তা, কুড়িবিলে খাল খনন অচিরেই শুরু

ভূরুঙ্গামারীতে পাকা ধান কাটার শ্রমিক সংকট, দুশ্চিন্তায় কৃষক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান,ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় মাঠজুড়ে এখন পাঁকা ধানের সোনালী সমারোহ।
 তবে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও কৃষকদের চোখে-মুখে স্পষ্ট হতাশা। সময়মতো ধান কাটতে না পারায় দিনমজুর সংকটে চরম বিপাকে পড়েছেন তারা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ বোরো ধানের জমি ইতোমধ্যে পেঁকে গেছে। কিন্তু স্থানীয় শ্রমিকের অভাব এবং অতিরিক্ত মজুরির কারণে অনেক কৃষক সময়মতো ধান কাটতে পারছেন না। এতে ঝড়-বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।

উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের কৃষক আমিন ডাক্তার, আঃ রহিম, রফিকুল ইসলাম, জোবায়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও ধান কাটার মৌসুমে পর্যাপ্ত শ্রমিক পাওয়া গেলেও বর্তমানে অনেক শ্রমিক অন্য জেলায় কাজের সন্ধানে চলে যাওয়ায় এবং মিশুক ও অটো রিক্সা চালানোর কারনে স্থানীয়ভাবে শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে যারা কাজ করছেন তারা প্রতিদিন ৮০০/=থেকে ১০০০/= টাকা পর্যন্ত মজুরি দাবিতে মাঠে কাজ করছেনকরছেন। 

এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা আর্থিকভাবে চাপে পড়েছেন। একই অবস্থা বিরাজ করছে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও। উপজেলার একাধিক কৃষক জানান, ধান উৎপাদনে সার, সেচ ও কীটনাশকের খরচ আগেই বেড়েছে। এখন ধান কাটার শ্রমিক না পাওয়ায় নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। দ্রুত ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা তাদের।

 উপজেলার  শিলখুড়ি, পাথরডুবি,তিলাই চর- ভুরুঙ্গামারী, বঙ্গ সোনা হাট, এলাকা ঘুড়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেল, এবার উৎপাদন খরচ অনেক বেশি। ধানের দামে মাত্র  ৭৫০/= থেকে ৮০০/= টাকা মন। সকল খরচ একত্রে হিসেব করে যে ধান উৎপাদন হচ্ছে তা স্থানীয় বাজারে যে ধানের দাম আছে সে হিসেবে বিক্রি করলে খরচ উঠবে না লাভ তো দূরের কথা।

স্থানীয় কৃষি কাজে সংশ্লিষ্টরা বলছেন, কৃষি শ্রমিক সংকট মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো জরুরি। একই সঙ্গে সরকারি সহায়তা ও কম্বাইন হারভেস্টার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার মহোদয়  জানান, এবছর ইরি ধান রোপনের ১৬৪৮৫ হেক্টর লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। সোমবার পর্যন্ত ৫০% ধান কর্তন করা হয়েছে।
টানা বৃষ্টিপাতের কারনে অনেক কৃষক ধান কর্তন করতে পারেনাই।
১৮টি কম্বো হারভেস্টার আমাদের উপজেলায় আছে। যদি লেবারের সংকট থাকে, কেহ আগ্রহ প্রকাশ করে তাহলে যোগাযোগ করে নিয়ে ধান কর্তন করতে পারেন।

কৃষকদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় যান্ত্রিকভাবে ধান কাটার কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি দ্রুত ধান কাটার জন্য প্রয়োজনীয় যেহেতু বর্তমানে আবহাওয়া অনুকূলে আছে। আবহাওয়া প্রতিকূলে যাওয়ার আগেই যতদূত সম্ভব ধান কাটাই- ঝারাই করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা পেট্রোল পাম্পে যোগাযোগ করে বলেছি আমাদের হারভেস্টার ইরিগেশন পাম্প এবং ধান মারাই যন্ত্র গুলোর মালিকদের প্রত্যায়ন দিয়েছি। 
যারা তেলের পতন পেয়েছে তাদেরকে দ্রুততম সময়ে তেল সরবরাহ করতে হবে ।

 কৃষকদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় যান্ত্রিকভাবে ধান কাটার কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি দ্রুত ধান কাটার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a