আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ভূরুঙ্গামারীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে খাল খনন কার্যক্রমের
রবিবার (১০ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিয়া খালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ২৫কুড়িগ্রাম-১  সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি  সহযোগী সংগঠনের ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কোদাল চালিয়ে খনন কাজের সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেকের সভাপতিত্বে বক্তব্য দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন,  উপজেলা জামায়াতের সূরা সদস্য ফেরদৌস হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিজান সহ অন্নান্য নেতাকর্মীগণ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সদস্য কাজী নিজাম উদ্দিন এবং  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হোসেন সোহেল মনা,  সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট খাল খননসহ ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা। 


কফিলুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম).
০১৩৩২৫২৫৭০৭

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a