আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ঠাকুরগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, ১০ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো: নুর ইসলাম, 
​ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের হরিপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ১৬০ সিসির হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

​সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে হরিপুর থানার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) বিলগামী নয়াবাঁশ এলাকা থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার রাউতনগর (মিশনপাড়া) এলাকার মৃত আঃ সামাদের ছেলে মোঃ নাজির হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮)।
​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানা পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নয়াবাঁশ এলাকায় অবস্থান করছে। আভিযানিক দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজির হোসেন পালানোর চেষ্টা চালান। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটক করার পর তার দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​পরবর্তীতে নাজির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলে ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছু সময় পর তার স্ত্রী নাজমা বেগম একটি শপিং ব্যাগ নিয়ে সেখানে উপস্থিত হলে তা তল্লাশি করে মাদক বিক্রির নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। স্ত্রী নাজমা বেগম এই ব্যবসায় অর্থ সরবরাহ ও পৃষ্ঠপোষকতা করতেন। তাদের সাথে মাদকের উৎস ও সরবরাহে জড়িত একাধিক অজ্ঞাত ব্যক্তির তথ্যও পাওয়া গেছে।

​হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং জড়িত অন্যান্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a