আজঃ 16 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত একাধিক অভিযানে পুলিশ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বেড়িবাঁধ সংলগ্ন তাজুরঘোনা এলাকায় একটি চিংড়ি প্রকল্পের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে চলছে ব্যাপক অভিযান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি মাছের প্রকল্পের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কবির গ্রুপ এবং মনসুর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে যায়। একপর্যায়ে সংঘর্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের পাশাপাশি কয়েকজন নিরীহ পথচারীও আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুলিশ সুপারের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মোট ৮ থেকে ১০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে নিরপরাধ কেউ থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক ব্যবহার করে গুলিবর্ষণ করা হয়েছে। ঘটনার মূল হোতাদের শনাক্ত এবং ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একাধিক দল একযোগে কাজ করছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে। একই সঙ্গে এলাকাবাসীকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার এবং যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে জানিয়ে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a