আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি

কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা
​
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আবেগ ও পরম শ্রদ্ধাভরে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট (সোমবার) বাদ মাগরিব কুয়েতের রাজধানীস্থিত রাজবাড়ী মিলনায়তনে প্রবাসীদের বিপুল উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
​সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং মোহাম্মদ সাইদুল হক সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন তাজুল ইসলাম এবং সুললিত কণ্ঠে নাত-এ-রাসূল (সা.) পরিবেশন করেন প্রখ্যাত নাতখাঁন গিয়াসউদ্দিন।
​মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাওহিদুল ইসলাম তালুকদার। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কাউসার সাহেব। এতে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ ও প্রকৌশলী কে এম এরশাদ।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হোসাইন আহম্মদ আজিজ, তাওহিদুল আলম সিয়ান, হাসান জাবেদ, তাওহীদ চৌধুরী, কামাল উদ্দিন, টিপু চৌধুরী, আজিম উদ্দিন মনসুর, বেলাল উদ্দিন এবং আবু জাফর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম, আবু তৌহিদ, জাহাঙ্গীর আলম, কফিল, জহির, আজিমুল হক, হারুন রশীদসহ অনেকে।
​মাহফিলে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ ও জশনে ঈদ-এ মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, "সুদীর্ঘ ১৫০০ বছর ধরে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানেরা অত্যন্ত আনন্দের সাথে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করে আসছেন। যারা আজ পবিত্র মিলাদুন্নবী (সা.)-কে অস্বীকার করে, তারা প্রকৃত ইসলামী আদর্শ দাবি করতে পারে না।"
​সংগঠনের নেতৃবৃন্দ জানান, গাউসিয়া কমিটি কুয়েত শাখা দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে অত্যন্ত নিষ্ঠা ও সুশৃঙ্খলভাবে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল পরিচালনা করে আসছে, যা প্রবাসী বাঙালি কমিউনিটির মধ্যে দ্বীনি ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন দৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখছে।
​অনুষ্ঠানের শেষভাগে সভাপতির সমাপনী বক্তব্য, সালাতু-সালাম পরিবেশন, মিলাদ-কিয়াম এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের সফল সমাপ্তি ঘটে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a