আজঃ 15 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রামে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য ভুজেন চন্দ্র রায়সহ ১০ জনের বিরুদ্ধে মামলা ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ শিশু রুবিনা আক্তারকে উদ্ধার করল কোতোয়ালী থানা পুলিশ বহিঃনোঙরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারের ধাক্কা, ইঞ্জিনরুমে ঢুকল পানি ভাটিয়ারীর শিপইয়ার্ডে প্রাণ গেল ৮ শ্রমিকের, গ্যাসমুক্ত না করেই জাহাজ কাটার অভিযোগ সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫ ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: আর্থিক সহায়তা প্রদান। হাতীবান্ধায় বিপুল সরঞ্জাম সহ ডাকাত আটক ৪ বন্দরে সোলেমান শাহেদের অভিযোগের পাহাড় পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ক্যান্সারে আক্রান্ত কনস্টেবল সাজ্জাদের চিকিৎসায় নওগাঁ জেলা পুলিশের, মানবিক সহায়তা অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকারসহ গ্রেপ্তার ২। মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন। লামা পুলিশের সফল অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১১৯০ পিচ ইয়াবাসহ ম্রো সম্প্রদায়ের এক ব্যক্তি আটক বিশেষ অভিযানে পলাতক এক সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে মাদক সম্রাট ট্যাবলেট শহিদুল গ্রেফতার

স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফারিদা খান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রথম ধাপে বেশকিছু প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সন্ধায় জেলা মজলিস কার্যালয়ে প্রার্থী ঘোষণা দেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। 

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, প্রমুখ। 


যেসকল এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়েছে- বন্দর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পদে মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ, ভাইস-চেয়ারম্যান পদে সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ। 

নাসিকের কাউন্সিলর হিসেবে- ২নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান তালুকদার, ৩নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, ৪নং ওয়ার্ডে মুফতি জাকারিয়া ফরহাদ, ৫নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সিফাতুল্লাহ, ৭ নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ৮নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি ফারুকুল ইসলাম, ১১ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুল, ১২ নং ওয়ার্ডে সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, ১৩ নং ওয়ার্ডে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডে ফরহাদ হোসাইন, ১৭ নং ওয়ার্ডে আব্দুস সামাদ, ১৮ নং ওয়ার্ডে মুহাম্মদ শাহআলম, ২০ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, ২৪ নং ওয়ার্ডে বন্দর থানা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডে বন্দর থানা সহ-সভাপতি মুহাম্মদ শাহিদুজ্জামান, ২৬ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি হাফেজ আবুল হাসান, ২৭ নং ওয়ার্ডে সালমান হোসাইন শাহীন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে- ধামগড় ইউনিয়নে উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, মদনপুর ইউনিয়নে উপজেলা সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়নে ফারুকুল ইসলাম প্রধান, কাঁচপুর ইউনিয়নে মুহাম্মদ সাহাবুদ্দীন, সনমান্দি ইউনিয়নে ইবনে মিজান, ইউপি সদস্য হিসেবে- মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডে মুফতি আল-আমীন, কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, ৩নং ওয়ার্ডে জুয়েল মাহমুদ, ৬নং ওয়ার্ডে মাওলানা আব্দুল কাদির।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a