আজঃ 07 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার ১ সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ

প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায়


সাইফুল ইসলাম রাজু,
 রূপগঞ্জ প্রতিনিধি,

উইচ্যাটে পরিচয় মাত্র এক মাস ৩ মাসের এর মধ্যেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে সুদূর চীন থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুটে এসেছেন ২৯ বছর বয়সী চীনা যুবক হুয়াং ঝিলিন। বর্তমানে তিনি কাঞ্চন পৌরসভার খাপাড়া এলাকায় প্রেমিকা সুমাইয়া বেগমের পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

হুয়াং ঝিলিন চীনের জিয়াংশি প্রদেশের বাসিন্দা। আর সুমাইয়া বেগম খাপাড়া এলাকার শরিফ মিয়ার মেয়ে। উইচ্যাটে পরিচয়ের পর নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সুমাইয়াকে বিয়ে করার ইচ্ছায় বাংলাদেশে আসেন ঝিলিন।

তবে দুজনের ভাষা ভিন্ন হওয়ায় যোগাযোগে রয়েছে জটিলতা। ঝিলিন বাংলা বা ইংরেজি জানেন না, সুমাইয়াও জানেন না চীনা ভাষা। তাই মোবাইলের ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে কথা বলছেন।

সুমাইয়ার বাবা শরিফ মিয়া বলেন, ভাষা বুঝতে সমস্যা হলেও তারা অনুবাদ অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। দুজন যদি পরস্পরকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে তার কোনো আপত্তি নেই।

চীনা যুবকের রূপগঞ্জে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। এখন এক মাসের অনলাইন চ্যাটিং এর এ্যাপের ৩ মাস ধরে চ্যাট করে পরিচয় ও প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়ায় কি না, সেদিকেই নজর স্থানীয়দের।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a