আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল

ডাকসুর কার্যক্রমে প্রশাসনিক বাধার অভিযোগ, ক্ষোভ প্রকাশ কার্যনির্বাহী সদস্যের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ক্যাম্পাস প্রতিনিধি : ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা ও বাধার অভিযোগ তুলেছেন ডাকসুর এক কার্যনির্বাহী সদস্য। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া নানা উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা মিলছে না, বরং অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে।

তিনি জানান, কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রায় ২ কোটি টাকার অনুদান আনা হলেও গত তিন মাস ধরে সেই অর্থ ব্যবহারের কার্যক্রম আটকে রয়েছে। একইভাবে কেন্দ্রীয় মসজিদের সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনের উদ্যোগ ডাকসুর পক্ষ থেকে নেওয়া হলেও বিদ্যুৎ সংযোগ না দেওয়ার অভিযোগও করেন তিনি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে শনিবার বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মিলছে না বলেও দাবি করেন ওই সদস্য। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রায় ৪ কোটি টাকার সহায়তা আনার পরও প্রকল্প বাস্তবায়নে নানা জটিলতা তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ডাকসুর প্রতিনিধিরা কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়াই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। উপাচার্যের কার্যালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসন ও ডাকসুর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a