আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি

গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার কয়েক মাসের মধ্যেই আবার বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। তবে এবার গ্যাসের অভাবে নয়, প্ল্যান্টের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কারখানার উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, প্ল্যান্টের বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা, প্রয়োজনীয় সংস্কার ও টিউনিংয়ের কাজ শেষ করার পর পুনরায় উৎপাদন শুরু করা হবে।

কাফকোর চিফ অব পার্সোনাল ফারুখ আহমেদ জানান, দীর্ঘমেয়াদি ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে নির্দিষ্ট সময় পরপর প্ল্যান্টের বড় ধরনের রক্ষণাবেক্ষণ করা হয়। প্রায় তিন বছর পরপর এমন ওভারহোলিংয়ের প্রয়োজন হয়। এবারও সেই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কারখানাটি বন্ধ রাখা হয়েছে। কাজ শেষ করতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।

উৎপাদন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কাফকোর গ্যাস ব্যবহারও কমে গেছে। কেজিডিসিএল সূত্র বলছে, কারখানাটির জন্য নির্ধারিত দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের পরিবর্তে বর্তমানে সরবরাহ নেমে এসেছে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ঘনফুটে।

কেজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান বলেন, কারখানার বর্তমান চাহিদা ও সরকারি নির্দেশনার ভিত্তিতেই গ্যাস সরবরাহের পরিমাণ কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে সরবরাহের মাত্রা পুনর্নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গ্যাসের তীব্র সংকটের কারণে এর আগে প্রায় দুই মাস কাফকোর উৎপাদন বন্ধ ছিল। পরে গত ১ মে থেকে পুনরায় উৎপাদন শুরু হয়। সেই উৎপাদন কার্যক্রম এবার নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে আবারও সাময়িক বিরতিতে গেল।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a