আজঃ 05 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বৃহত্তর নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় উত্তাল রাজপথ নলডাঙ্গায় নদীতে ভেসে উঠা মাছ সংগ্রহে মানুষের ভীড় দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা ইতিহাস-ঐতিহ্যের নোয়াখালী: ভুলুয়া থেকে মাইজদী—নদী, সভ্যতা আর স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস রংপুরে সাংবাদিক হত্যার মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা ইতিহাস-ঐতিহ্যের নোয়াখালী: ভুলুয়া থেকে মাইজদী—নদী, সভ্যতা আর স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শিউলি আক্তার শান্তি নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান নলডাঙ্গায় নবাগত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে ১০০ পিস ইয়াবা সহ দুই যুবক গ্রেফতার। দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিনি কক্সবাজার ভ্রমণ ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে পরিদর্শনে ভূটানের প্রতিনিধি কুড়িগ্রামে জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে মানববন্ধন

বিষয়ঃ অভিযোগ।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বরাবর

অফিসার ইনচার্জ

ঘাটাইল থানা, টাঙ্গাইল

বিষয়ঃ অভিযোগ।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি সেনাবাহিনীর সাজেন্ট (অবঃ) মোঃ আব্দুল লতিফ ফরমান (৬৫) পিতা- মৃত: হোসেন আলী, সাং- শালিয়াবহ, ইউপি- রসুলপুর, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল। আপনার থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ রফিকুল ইসলাম বুলবুল (৪৫) পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, ২। মোঃ আব্দুল কুদ্দুস (৭০) পিতা- মৃত: হোসেন আলী, ৩। মোছাঃ রেহেনা বেগম (৪০) স্বামী- মোঃ রফিকুল ইসলাম বুলবুল, ৪। মোছাঃ রহিমা বেগম (৫৮) স্বামী- মোঃ আব্দুল কুদ্দুস, ৫। মোঃ রকিবুল ইসলাম বুলেট (৩৮) পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সর্ব সাং- শালিয়াবহ, ইউপি- রসুলপুর, থানা- ঘাটাইল, জেলা-টাঙ্গাইল সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগন আমাদের নিকট আত্মীয় স্বজন ও প্রতিবেশী। পূর্ব হইতে বিবাদীদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীগন আমাদের ক্ষতি সাধন ও মারপিট করার সুযোগ খুজতে থাকে। গত ০১/০৬/২৩০২৬ ইং তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় আমার ভাতিজা মোঃ এরশাদ আলী (৪৪) এর পরিবারের লোকজনদের সাথে বিবাদীদের সাথে ঝগড়া বিবাদ হয়। পরবর্তীতে উক্ত বিষয় নিয়ে একই তারিখ রাত্র অনুমান ০৯:০০ ঘটিকার সময় এলাকার গন্যমান্য লোকজনদের নিয়ে আমাদের বাড়ীতে একটি শ্যালিস বৈঠকে বসা হয়। উক্ত শালিস বৈঠকের সিন্ধান্ত বিবাদীদের পছন্দ না হওয়ায় বিবাদীগন শালিস বৈঠক হতে উঠে আমাকে এলোপাথারী ভাবে কিল ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১ নং বিবাদীর হুকুমে ২ নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথার মাঝ বরাবর বারি মারিয়া ফাটা গুরুতর রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকারে উপস্থিত লোকজন আগাইয়া আসিয়া বিবাদীদের হাত থেকে আমাকে প্রানে রক্ষা করে। এছাড়া বিবাদীগন আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রানে মারিয়া ফেলিবে বলিয়া প্রাননাশের হুমকি প্রদান করে। আমার শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় উপস্থিত লোকজন আমাকে ঘাটাইল উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালো কর্তব্যরত ডাক্তার আমার মাথায় ৬/৭ টি সেলাই দেন। ৫ নং বিবাদী ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও উক্ত ঘটনা তাহার পরিকল্পনায় বাস্তবায়ন হয়েছে বলিয়া জানতে পারি। বিবাদীগন উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক, তাহারা যেকোন সময় আমার বা আমার পরিবারের লোকজনদের আরও বড় ধরনের ক্ষতি করিতে পারে। অতএব বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন। আমার পরিবারের লোকজন ও নিকট আত্বীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে সামান্য বিলম্ব হইল।

অতএব, উপরোক্ত বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করিতে আপনার সদয় মর্জি হয়।

মোঃ আরিমীততিক্ষা দরগার

(মোঃ আব্দুল লতিফ ফরমান) অবসরপ্রাপ্ত সার্জেন্ট

মোবাঃ ০১৭৪৮৪৮৪৩৪০

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a