আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর): 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে ব্যাটারি ও ইনভার্টারের সাহায্যে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। গভীর রাতে এভাবে মাছ ধরার কারণে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী মারা পড়ছে। এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুধকুমার নদে মাছ শিকারিদের আনাগোনা বাড়ে। নৌকায় স্থাপন করা ব্যাটারি ও ইনভার্টারের সাহায্যে পানিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা হয়। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজনের পাশাপাশি অন্য উপজেলা থেকে আসা একটি চক্র এ পদ্ধতিতে মাছ শিকার করছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পানিতে বৈদ্যুতিক শক প্রয়োগের পর মারা যাওয়া বা অচেতন হয়ে ভেসে ওঠা মাছ লম্বা বাঁশের মাথায় লাগানো হাতজাল দিয়ে সংগ্রহ করা হয়। পরে এসব মাছ উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হয়।

এ পদ্ধতিতে ছোট-বড় মাছ, মাছের পোনা, শামুক, সাপ, কাঁকড়া, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী মারা পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দুধকুমারে একসময় এ নদ দেশীয় মাছের জন্য পরিচিত ছিল। নদে বোয়াল, আইড়, শোল, গজার, টেংরা, পাবদা, পুঁটি, চিংড়ি, বাইম, কর্তি, বৈরালী, পিয়ালি, চান্দা ও খলিসাসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু গত কয়েক বছরে কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও বৈদ্যুতিক শকের ব্যবহার বেড়ে যাওয়ায় আগের মতো দেশীয় মাছ পাওয়া যাচ্ছে না।এতে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। রাতের আঁধারে মাছ শিকার করায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা কঠিন হচ্ছে। অবৈধ মাছ শিকারিদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুধকুমার নদে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a