আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

কুয়েতে বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা, 
আবু নাসের মহিউদ্দিন 
কুয়েত প্রতিনিধি, 


কুয়েতে গত ২৯ শে নভেম্বর ২০২৫ প্রবাসী ভোটাধিকার পরিষদ এর উদ্যোগে বাংলাদেশ নির্বাচন কমিশনার বরাবরে বাংলাদেশের পাসপোর্টধারী  প্রবাসে আসা ও রেমিট্যান্স প্রেরণকারী শতভাগ প্রবাসীদের ভোটার নিবন্ধন পূর্বক আসন্ন জাতীয় নির্বাচনে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপসের মাধ্যমেই ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

প্রবাসী ভোটাধিকার পরিষদ, কুয়েত এর আহবায়ক আ ক ম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে যুগ্ন আহবায়ক আরিফ হোসেনের উপস্থাপনায়, বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট নিয়ে যে সকল প্রবাসী ভিন্ন ভিন্ন দেশে অবস্থান করছে এবং রেমিট্যান্স প্রেরণকারী শতভাগ প্রবাসীদের নিবন্ধন নিশ্চিতকরণের দাবিতে  কুয়েত আলোচনা সভায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উক্ত পরিষদের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন সিদ্দিকী।
দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির সহ-সভাপতি সাংবাদিক আমির হোসেন মজুমদার, একচেঞ্জ কর্মকর্তা আরিফ হোসেন ও মোঃ জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল ইসলাম, সাংবাদিক আবু নাসের মহিউদ্দিন,  মিজানুর রহমান, বিশিষ্ট সংগঠক শাহ করিম, নূর মোহাম্মদ  প্রমূখ। 

ভোটাধিকার বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী দেড় কোটি প্রবাসীদের নাগরিক ও সাংবিধানিক অধিকার। প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি এবং বাংলাদেশের বিপদের দিনে রেমিট্যান্স এর মাধ্যমে বাংলাদেশের পাশে থাকায় অন্তর্বর্তীকালীন কালীন সরকার ও নির্বাচন কমিশন  প্রবাসীদের পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোটাধিকার বাস্তবায়নের ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন। এইজন্য আন্তরিক ধন্যবাদ নির্বাচন কমিশন প্রশাসনিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। 

প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি। শতভাগ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে বিশ্বের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি পালনের আহবান করা হয় ভোটাধিকার পরিষদ কুয়েতের পক্ষ থেকে। 
পরিষদের নেতৃবৃন্দের ঘোষণা, সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের এনআইডি এবং পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন ও ভোটগ্রহণ নিশ্চিতকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকবে।
বিশ্বের সকল প্রবাসীদের একই দাবি" পাসপোর্ট দিয়ে প্রবাসে এসে পাসপোর্ট রেমিট্যান্স প্রেরণ করতে পারলে, কেন? প্রবাসীরা পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবে না। সকল প্রবাসীদের ২০০৯ সালের পূর্বের মতোই "পাসপোর্ট অথবা এনআইডি" বাধ্যতামূলক করে ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও প্রবাসীদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট, কারণ প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার হরণ করে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" লেখা, একটি অনৈতিক চর্চা প্রতিীয়মান হবে।

মানববন্ধন অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a