আজঃ 22 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। আকবরশাহে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুলিশ সুপার কর্তৃক পুরস্কার পেলেন ওসি মনোয়ার জাহান সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, মদকে বিনামূল্যে চিকিৎসা রাজশাহী সীমান্তে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন রংপুরে ১১দলীয় ঐক্যের লংমার্চ রংপুরে হেযবুত তওহীদের চলমান চকার্যক্রম নিয়ে আলোচনা সভা

জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আশীষ বিশ্বাস
নীলফামারীর  প্রতিনিধি 

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন পাড়ায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মকবুল হোসেন নামে এক মুরগি ব্যবসায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মারা গেছেন।

এ ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে নিহতের মরদেহ বহনকারী গাড়ি আটকে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে রোগী আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষের মামলা রেকর্ড করার অভিযোগ তুলে জলঢাকা থানার অফিসার ইনচার্জের (ওসি) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।


স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বালাগ্রাম ইউনিয়নে শিশুদের শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে খেলাকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে মকবুল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি মারা যান বলে স্বজনরা জানিয়েছেন।

মকবুল হোসেনের মরদেহ দুপুরে নিজ বাড়ি বালাগ্রামের উদ্দেশে নেওয়ার সময় জলঢাকা বাজারে বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসী মরদেহ বহনকারী গাড়িটি আটকে দেন। সেখানে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করা হয়। পরে মানববন্ধনটি বিক্ষোভে রূপ নেয়।

এ সময় বিক্ষোভকারীরা দ্রুত সংঘর্ষের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি জলঢাকা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে তারা বলেন, মকবুল হোসেনসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন এবং আইসিইউতে থাকার পরও কীভাবে একই ঘটনায় পৃথকভাবে মামলা রেকর্ড করা হলো—এ বিষয়ে তারা তদন্ত দাবি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়, যা ১৭ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। পরবর্তীতে প্রতিপক্ষের পক্ষ থেকেও মামলা দায়ের করা হলে সেটি ১৯ সেপ্টেম্বর ২৩ নম্বর মামলা হিসেবে রুজু হয়। অর্থাৎ একই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকেই পৃথক মামলা রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, মকবুল হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a