আজঃ 18 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল। কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকার অঙ্গীকার। কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী ১-জন ভারতীয় গ্রেপ্তার রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

​চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
মোঃসাকিল

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
​বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পটিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
​সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “পটিয়া গোপালগঞ্জ নয়। শান্ত পটিয়াকে ফ্যাসিস্টের দোসরেরা অশান্ত করার চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা হলে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।” এ সময় যেকোনো অপতৎপরতা রুখতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সবসময় সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
​পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন— পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মফজল আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদল নেতা ইদ্রিস পানু, দক্ষিণ জেলা জাসাসের সদস্যসচিব নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্যসচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন এবং তরুণ বিএনপি নেতা আকিবুল হক আকিবসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a