আজঃ 21 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন রংপুরে ১১দলীয় ঐক্যের লংমার্চ রংপুরে হেযবুত তওহীদের চলমান চকার্যক্রম নিয়ে আলোচনা সভা পাথরঘাটায় অটোরিকশা থামিয়ে ছিনতাই: চক্রের সদস্য গ্রেপ্তার মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় নুনিয়াপট্টি-সুইপার কলোনিতে বড় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯ বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান

লামার গজালিয়ায় দোকান থেকে রাবার শ্রমিককে তুলে নিয়ে গেল পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে দোকান থেকে এক রাবার শ্রমিককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে গজালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত শ্রমিক বিদ্যামনী ত্রিপুরা হাশেম নামক এক রাবার ব্যবসায়ীর রাবার বাগানে টেপার হিসেবে চাকরি করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি চাঁদের গাড়িতে করে একদল সশস্ত্র ব্যক্তি ডিসি রোড এলাকায় আসে। তারা দোকান থেকে রাবার বাগানের শ্রমিককে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় একই এলাকার বাসিন্দা মো. রুবেলকেও ভুলবশত একই গাড়িতে তুলে নেওয়া হয়। পরে কিছুদূর যাওয়ার পর তার পরিচয় নিশ্চিত হলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

মো. রুবেল জানান, অপহরণকারীদের হাতে ভারী অস্ত্র ছিল এবং তাদের পরনে সবুজ বা ফ্যাকাশে রঙের পোশাক ছিল। তার দাবি, দলে আনুমানিক ১২ থেকে ১৩ জন সদস্য ছিল এবং তারা একটি চাঁদের গাড়িতে করে ঘটনাস্থলে আসে।

ঘটনার বিষয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল হালদার বলেন, "আমরা লোকমুখে বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।"

সরই পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা শাহরিয়ার স্ট্যালিন জীবন বলেন, "সাধারণ মানুষের ভাষ্যমতে বর্ণিত চাঁদের গাড়িটি সরই কেয়াজুপাড়া বাজার অতিক্রম করে টংকাবতীর দিকে চলে গেছে। তবে বাজারে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বিষয়টি নিয়ে আমরাও কাজ করছি।"

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, "বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে ঘটনার বিষয়ে জানতে রাবার বাগানের মালিক হাশেমের সঙ্গে তাৎক্ষণিকভাবে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত তথ্য যাচাই এবং নিখোঁজ শ্রমিকের সন্ধানে কাজ চলছে। তবে সংবাদ লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ফলে অপহরণের অভিযোগটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে; তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a