আজঃ 05 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

মুক্তাঞ্চল প্রেসক্লাব'-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির

কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি 

স্বচ্ছ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের অঙ্গীকার নিয়ে অবশেষে নতুন উদ্যমে যাত্রা শুরু করল কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঐতিহ্যবাহী 'মুক্তাঞ্চল প্রেসক্লাব'। দীর্ঘ ৬ বছরের দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে গতকাল ২৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আগামী ২ (দুই) বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন-এর রৌমারী প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম (সাজু) সভাপতি এবং জাতীয় দৈনিক অভয়নগর-এর রৌমারী প্রতিনিধি খন্দকার মোহাম্মদ জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মেহেদী হাসান (বাবু) এবং সহ-সভাপতি পদে মোঃ মাহবুবুল আলম ফারুকী (দৈনিক বাংলাদেশ সমাচার)। ৭ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য মুক্তাঞ্চল প্রেসক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠার ইতিহাস ও পুনর্জাগরণ উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২০ খ্রিস্টাব্দে "মুক্ত চিন্তা, সত্য প্রকাশ, রৌমারীর মূল ধারার বিকাশ" এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে রৌমারীর থানা রোড, জামে জামে মসজিদ সংলগ্ন, জাহানারা মার্কেটে স্থায়ী প্রাতিষ্ঠানিক বার্তা নিয়ে যাত্রা শুরু করেছিল 'মুক্তাঞ্চল প্রেসক্লাব'। শুরুতে একদল তরুণ ও উদ্দীপ্ত সংবাদকর্মীকে নিয়ে সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে এর কার্যক্রম পুরোদমে শুরু হলেও পরবর্তীতে নানা বাস্তবমুখী জটিলতায় এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর ২৮ আগস্টের সভায় আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করল। দুর্নীতির বিরুদ্ধে ও অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তারা ও নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, মুক্তাঞ্চল প্রেসক্লাব কেবল সাংবাদিকদের একটি পেশাগত সংগঠন হিসেবেই থাকবে না, বরং এটি হবে রৌমারী ও তার আশেপাশের অঞ্চলের অবহেলিত মানুষের মৌলিক অধিকার আদায়, আঞ্চলিক সমস্যা, নদীভাঙন, অবকাঠামোগত উন্নয়ন এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে এক আপসহীন বলিষ্ঠ কণ্ঠস্বর। নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম (সাজু) ও সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ জাকির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং তরুণ লেখকদের জন্য একটি সুস্থ-সুন্দর সাংবাদিকতার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। রৌমারীর সম্ভাবনা ও সমস্যাগুলোকে জাতীয় গণমাধ্যমে বলিষ্ঠভাবে তুলে ধরতে মুক্তাঞ্চল প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাবে।" উপস্থিত স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য গণমাধ্যমকর্মীগণ আশা প্রকাশ করেন যে, নতুন এই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে মুক্তাঞ্চল প্রেসক্লাব রৌমারী অঞ্চলে সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ বস্তুভিত্তিক সাংবাদিকতায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a