আজঃ 14 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। অবৈধ পার্কিংয়ে নাকাল বন্দরবাসী সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়

ডিমলায় বর্গাচাষির বিরুদ্ধে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

ডিমলায় বর্গাচাষির বিরুদ্ধে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি,


নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের  দক্ষিণ বালাপাড়া মৌজা এলাকার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি থেকে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে তাঁরই বর্গাচাষির বিরুদ্ধে । অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র মশিয়ার রহমান মাস্টার তার, দক্ষিণ বালাপাড়া মৌজার অন্তর্ভুক্ত ১৭০ ও ১৭২ দাগে মোট ১.০৫ একর সম্পত্তি রয়েছে। 

তিনি বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি  আমার বাড়ি হতে প্রায় ৫ কিলো মিটার দূরে থাকায় আমি ১৭০ দাগে ৫৫ শতাংশ জমি সোভানগঞ্জ বালাপাড়া ওয়ার্ডের বাসিন্দা ও উক্ত খতিয়ানের ওয়ারিশ আনাছুরের পুত্র সুলতানকে বাৎসরিক লিজ দিয়েছি । আমার বাড়ি দুরে হওয়ার সুযোগে আমার বর্গা চাষি ১নং ওয়ার্ডের সুলতান ও তার ভাইচাচারা বর্ণিত জমি হতে রাতের আঁধারে ছাতনাই বালাপাড়ার তৈবুলের ছেলে সাবুল এর ভেকু দিয়ে অবৈধভাবে মাটি খনন ও উত্তোলন করে মাহিন্দ্র টলির মাধ্যমে নিয়ে বিক্রি করছেন।গত ১০মে /২০২৬ অসৎ উদ্দেশ্যে রাতে সুলতান, বকুল ও তাদের ভাই ও চাচারা মিলে  বর্ণিত জমির মাটি কেটে টলির মাধ্যমে অন্যত্রে বিক্রি করিতেছে জানতে পেরে  এর প্রতিবাদ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হইয়া বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ ভয়ভীতির হুমকি দেন। তাই আমি ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি। তারই প্রেক্ষিতে ডিমলা থানার এসআই আবু কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদেরকে নিষেধ করলেও তারা কোন কর্ণপাত করতেছে না। তারা ক্ষিপ্ত হয়ে পুনরায় আমার জমি থেকে রাতের অন্ধকারে বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত রেখেছেন। 


এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে আশপাশের জমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। কিছু এলাকাবাসী জানান, নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন অব্যাহত থাকলে কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, বালু উত্তোলনের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সুলতান এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন টি রিসিভ করেন নাই। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
আজ রোজ শনিবার ১৩-জুন ২০২৬। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a