আজঃ 04 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল।

ভূরুঙ্গামারী থানার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন শ্রেষ্ঠ সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: পুরস্কার পেলেন শ্রেষ্ঠ সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

মোহাম্মদ কফিলুর রহমান (ভূরুঙ্গামারী প্রতিনিধি ):
কুড়িগ্রামের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখায় কুড়িগ্রাম জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ হয়েছে ভূরুঙ্গামারী থানা। একই সঙ্গে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন আজিম উদ্দিন।
সোমবার (১৭ আগস্ট২০২৬) কুড়িগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাস্টার প্যারেড, মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জুলাই মাসের পুলিশের কার্যক্রম ও অপরাধ দমনের বিভিন্ন দিক মূল্যায়ন করে ভূরুঙ্গামারী থানাকে জেলার প্রথম স্থান দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা আরও গতিশীল করার ক্ষেত্রে জুলাই মাসে ভূরুঙ্গামারী থানার কার্যক্রম মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে থানাটিকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
পরে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের কাছ থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এবং থানার ওসি আজিম উদ্দিন।
ওসি আজিম উদ্দিন বলেন, এ সম্মান আমাদের একার নয়। থানার সব পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসার ফসল এই অর্জন।
তিনি ভূরুঙ্গামারী থানার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের আস্থা ও দোয়া নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে নিরাপদ ভূরুঙ্গামারী গড়ে যেতে চাই, ইনশাআল্লাহ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a