আজঃ 17 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু স্বচ্ছতা নিশ্চিতের প্রত্যয়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, স্বচ্ছতা নিশ্চিতের প্রত্যয়

শহীদুল ইসলাম শরীফ, 
স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমানের দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কর্মসূচির ৩য় পর্যায়ের কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৭ জুন, ২০২৬, দুপুরে, ঢাকার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার (ঢাকা-৩ আসন) অন্তর্ভুক্ত তেঘরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী কার্যক্রমে সার্বিক তদারকি ও তত্ত্বাবধানে ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জন মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছেন। পাইলট কর্মসূচির ৩য় পর্যায়ের এই কার্যক্রমের মাধ্যমে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হবেন।" তিনি এই কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি বলেন, "সরকারের এই কল্যাণমুখী উদ্যোগ যেন প্রতিটি যোগ্য পরিবারের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না।"
তেঘরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম দিনে বেশ কিছু সুফলভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ড হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সরকারের এই মানবিক ও সময়োপযোগী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আজ রোজ বুধবার ১৭-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a