আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার

সুযোগ পেলে উপকূলের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে অবদান রাখতে সক্ষম

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বাঁশখালী উপকূলীয় বিজ্ঞান মেলা ও সেমিনার অনুষ্ঠানে বক্তারা
সুযোগ পেলে উপকূলের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে অবদান রাখতে সক্ষম

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :


উপকূলীয় বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গত বুধবার ১৭ই জুন প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “১ম উপকূলীয় বিজ্ঞান মেলা ও সেমিনার-২০২৬” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন আমিরুল হক এমরুল কায়েস, কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মো. নাজিম উদ্দিন সিদ্দিকী, বাঁশখালী থানার এসআই বিভাস কুমার সাহা ও মুনিরুল ইসলাম, ছনুয়া ইউপির সংরক্ষিত ইউপি সদস্য নারগিস সুলতানা চৌধুরী, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফোরকানুল হক, পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলেখা বেগম, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিদা আকতার, ছনুয়া ইউপির ৬-৭ নং ওয়ার্ড সদস্য হেফাজতুর রহমান তারেক ও বাহাদুর আলম, ইজ্জতিয়া আদর্শ  উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আপন দাশ, ছাত্রনেতা জুনাইদ মো. রাসেল, পাঠাগারের গ্রন্থাগারিক রেশমিনা রেশমি ও নাজমা আকতার প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ক্লাব ও লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম, বিজ্ঞান মেলা ও সেমিনারে বিজ্ঞান বিভাগের চারটি গ্রুপ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে কৃতিত্বের সনদ ও পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিরা।  অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের বহু মেধাবী শিক্ষার্থী সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা, বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের অভাব এবং গবেষণার অনুকূল পরিবেশ না থাকায় মূলধারার বিজ্ঞান শিক্ষা থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে। সুযোগ পেলে উপকূলীয় শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে অবদান রাখতে সক্ষম তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার বিকাশ ঘটাতে এবং বিজ্ঞান শিক্ষাকে শহরকেন্দ্রিক গণ্ডি থেকে প্রান্তিক জনপদে সম্প্রসারণ করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। বক্তারা আরও বলেন, উপকূলীয় শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ক্লাব ও উদ্ভাবনী কার্যক্রমে  প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের শিক্ষার্থীরাও ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a