আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

চট্টগ্রামে এসএসসির ফলাফলে বড় পতন, মানবিকে পাস ৪০ শতাংশেরও কম

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মানবিক বিভাগে। এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে মাত্র ৩৮ দশমিক ৭৯ শতাংশ। সব বিভাগ মিলিয়ে বোর্ডের গড় পাসের হারও নেমে এসেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলের এই চিত্র পাওয়া গেছে। গত কয়েক বছরের ফলাফলের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

শুধু মানবিক নয়, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগেও গত বছরের তুলনায় পাসের হার কমেছে। বিজ্ঞানে এবার পাস করেছে ৮৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী। গত বছর এই বিভাগে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগেও একই ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ বছর এ বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ, যেখানে ২০২৫ সালে ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ।

পাঁচ বছরের ব্যবধানে বড় পরিবর্তন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিসংখ্যান বলছে, কয়েক বছর ধরে পাসের হার ওঠানামা করলেও চলতি বছর তা সবচেয়ে নিচে নেমেছে।

২০২২ সালে বোর্ডে এসএসসির পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। ২০২৩ সালে তা কমে হয় ৭৮ দশমিক ২৯ শতাংশ। পরের বছর ২০২৪ সালে পাসের হার কিছুটা বেড়ে ৮২ দশমিক ৮০ শতাংশে পৌঁছায়।

তবে সেই ঊর্ধ্বমুখী ধারা স্থায়ী হয়নি। ২০২৫ সালে পাসের হার আবার কমে দাঁড়ায় ৭২ দশমিক ০৭ শতাংশে। আর এবার এক ধাক্কায় তা আরও কমে ৫৯ দশমিক ৪৮ শতাংশে নেমে গেছে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে বোর্ডের সামগ্রিক পাসের হারে বড় ধরনের পতন হয়েছে।

পরীক্ষার্থী ছিল সোয়া লাখের বেশি

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী—৫১ হাজার ৭৩০ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৯৫৮ জন। আর বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৩৫ হাজার ৯৮০ জন।

ফলাফলের পরিসংখ্যান বলছে, এবার শুধু একটি বিভাগ নয়—তিন বিভাগেই আগের বছরের তুলনায় পাসের হার কমেছে। বিশেষ করে মানবিক বিভাগের ফলাফল সামগ্রিক ফলাফলের ওপর বড় প্রভাব ফেলেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a