আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

 সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি


বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি,
আলীমজনু বাবু,

বকশীগঞ্জ (জামালপুর): ভারত থেকে বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক পুশইন ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই কঠোর নজরদারি ও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ও সাতানী পাড়া বিওপিসহ (বর্ডার আউটপোস্ট) মোট ৭২ কিলোমিটার সীমান্ত জুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে বাড়ানো হয়েছে টহল ও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। কোনো ধরনের সীমান্ত অপরাধ বা অনুপ্রবেশ যেন ঘটতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা দিন-রাত সীমান্ত পাহারা দিচ্ছেন।

বিশেষ করে প্রতিবেশি দেশ থেকে পুশইনের মতো যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিজিবি। এই নিরাপত্তা জোরদারকরণে সীমান্ত এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে সীমান্তবর্তী স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবিকে নিয়মিত যৌথ টহল পরিচালনা করতে দেখা গেছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, “জামালপুর সীমান্তে পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা নেওয়া হচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন

পাশাপাশি, কোনো সাধারণ নাগরিক যেন অসচেতনতাবশত সীমান্তের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) প্রবেশ না করেন, সেজন্য বিজিবির পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে চালানো হচ্ছে বিশেষ সচেতনতামূলক প্রচারণা। বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, সীমান্তে বাড়তি উত্তাপ থাকলেও এখন পর্যন্ত জামালপুর সীমান্ত দিয়ে কোনো পুশইন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

আজ রোজ সোমবার ৮ জুন ২০২৬ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a