আজঃ 29 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা

আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন হাইজাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ সোলাইমান মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি কাজী জাকারিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার সাবেক আমির মোতাহার হোসাইন ভুঁইয়া, উপজেলা দক্ষিণ শাখার আমির মাওলানা হাদিউল ইসলাম এবং সেক্রেটারি তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে হাইজাদি ইউনিয়নের সেক্রেটারি কাজী জাকারিয়াকে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়। এবং তিনি তার বক্তব্যে বলেন নির্বাচনে জনগণ তাকে বেছে নিলে জনগণের আমানতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধিকার আদায় করা হবে ইনশাআল্লাহ। 

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, বিএনপি ৭০ শতাংশ গণভোটকে অস্বীকার করে জনগণের অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যদিও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও গণভোটের মাধ্যমে সরকার গঠন করেছিলেন।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন। তাই আগামী নির্বাচনে জনগণকে বিবেকের ভিত্তিতে ভোট দিয়ে কোনো জালেম বা দুর্নীতিবাজ ব্যক্তিকে নির্বাচিত না করার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। তারা দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
 তবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাকর্মীরা জনগণের সমর্থন নিয়ে মাঠে থাকবে এবং দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবে।

সভায় আরও বলা হয়, জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের মধ্য থেকে  সংসদ সদস্য থাকার কারণে ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দ সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারছে, যা অতীতে তেমনভাবে জনসমক্ষে আসত না।

জনগণ জামায়াত জোটকে ভালোবেসে তাদের সমর্থনের মাধমে যাদেরকে এমপি বানিয়েছে, তাদের সততা ও ন্যায়নিষ্ঠতার ফলে জনগণ তা জানতে পেরেছে।

সবশেষে জনগণকে সৎ নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

#সোহান মিয়া, 
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ :২১-০৭-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a