আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ভার্চুয়াল উদ্বোধন জামালপুর

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ভার্চুয়াল উদ্বোধন জামালপুর 

 নিজস্ব প্রতিনিধি, 
জামালপুর, 

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রত্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার (০২ মে ২০২৬) বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জামালপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন খেলা অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধন উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আওয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক, জামালপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের এমপি মোঃ ফরিদুল কবির তালুকদার, জামালপুর-২ আসনের এমপি এ.ই. সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের এমপি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক এবং জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন কমিটির সদস্য সচিব এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর উপস্থিত অতিথিবৃন্দ ক্রীড়া উন্নয়নে সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, জামালপুর জেলা ক্রীড়াক্ষেত্রে দেশের শীর্ষ অবস্থানে পৌঁছাবে।
পরিশেষে, জামালপুর জেলা স্কুল মাঠে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” কর্মসূচির স্থানীয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আজ রোজ রবিবার ৩/৫/২০২৬ ইং। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a