আজঃ 08 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নতুন দায়িত্বে এমপি আবুল কালাম নওগাঁয় মানিক খানের নেতৃত্বে যুবলীগের মিছিল, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে ২৩ বছর পর প্রার্থীদের জমজমাট প্রচারণা মিরসরাইয়ে হামলার মামলায় সাংবাদিক কারাগারে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তার চেক আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস বিদেশি নম্বরে চাঁদাবাজি, হুমকি: হাটহাজারীতে ৭ জন গ্রেপ্তার প্রচুর টাকার দাপটে, আবুল বাসার মোল্লার, অসামাজিক কার্যকলাপ নলডাঙ্গায় নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানালেন উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গা মার্কেট নিয়ে সংঘর্ষে আনোয়ারায় ব্যবসায়ীদের উপর সরকারী দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ! দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার ষষ্ঠ শ্রেণির ছাত্র গ্রেফতার ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে

বাকলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় ১১ মামলার আসামিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বাকলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় ১১ মামলার আসামিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ও নগদ টাকা

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার বিশেষ অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ টাকাসহ ১১টি মামলার আসামি দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি টিপ ছোরাও জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত আরও এক আসামি পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন তৌহিদুল ইসলাম ওরফে লতি (২৯) এবং কামাল হোসেন (৩৭)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অপর অভিযুক্ত আসিফ মোল্লা (২৬) বর্তমানে পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আইয়ুব আলী (৫০) নতুনব্রিজ এলাকার মারছা ট্রান্সপোর্ট গ্যারেজের একটি ওয়ার্কশপের ম্যানেজার। গত ২৩ জুলাই গভীর রাতে কর্মস্থলের কাজ শেষে একটি ম্যাক্সিমা গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বাকলিয়ার রাজাখালী এলাকার জিরাত ফ্যাশনের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী গাড়িতে উঠে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় তৌহিদুল ইসলাম হাতে থাকা টিপ ছোরা দেখিয়ে প্রাণনাশের ভয় দেখায়। এরপর কামাল হোসেন ভুক্তভোগীর প্রায় ১৫ হাজার টাকা মূল্যের Samsung Galaxy F13 স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং আসিফ মোল্লা তার কাছে থাকা ২২ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী নিজ উদ্যোগে ছিনতাইকারীদের খোঁজ শুরু করেন। পরদিন রাতেই নতুনব্রিজ মারছা গ্যারেজ এলাকায় একই চক্রকে আরেকটি গাড়ির যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করতে দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তৌহিদুল ও কামালকে আটক করেন। তবে আসিফ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার টাকা, একটি Samsung Galaxy F13 স্মার্টফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত টিপ ছোরা উদ্ধার করে জব্দ করা হয়।

বাকলিয়া থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসিফ মোল্লাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a