আজঃ 07 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানালেন উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গা মার্কেট নিয়ে সংঘর্ষে আনোয়ারায় ব্যবসায়ীদের উপর সরকারী দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ! দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার ষষ্ঠ শ্রেণির ছাত্র গ্রেফতার ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার ১ সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে র‍্যালি, খাল সংস্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

হুরায়রা তাফাননুম উমামা: বিশেষ প্রতিনিধি 

ডেঙ্গু প্রতিরোধ, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, খাল সংস্কার কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

পরবর্তীতে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ এবং খাল সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, যেসব ব্যক্তি তাদের বসতবাড়ি, আঙিনা বা খালি জমি অপরিচ্ছন্ন অবস্থায় রেখে মশার প্রজননের সুযোগ সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি জানান।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a