আজঃ 16 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস

জুলাইতেই চট্টগ্রামে ডেঙ্গুর সবচেয়ে বড় বিস্তার, আক্রান্ত ৫৩৬; দুই নারীর মৃত্যু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি জুলাই মাসে উদ্বেগজনক রূপ নিয়েছে। মাত্র এক মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৬ জন, যা ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের প্রায় ৬৪ শতাংশেরও বেশি। একই সময়ে ডেঙ্গুজনিত কারণে দুই নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন দুজন এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন।

নতুন আক্রান্তদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী এবং সাতজন শিশু রয়েছে। এতে বোঝা যাচ্ছে, প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে মোট ৮৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৮০ জন পুরুষ, ২১৬ জন নারী এবং ১৩৮ জন শিশু।

অন্যদিকে, এ বছর ডেঙ্গুতে চট্টগ্রামে মোট তিনজনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে একজন পুরুষের মৃত্যুর পর জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন আরও দুই নারী।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বর্ষাকালে ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a