আজঃ 08 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নতুন দায়িত্বে এমপি আবুল কালাম নওগাঁয় মানিক খানের নেতৃত্বে যুবলীগের মিছিল, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে ২৩ বছর পর প্রার্থীদের জমজমাট প্রচারণা মিরসরাইয়ে হামলার মামলায় সাংবাদিক কারাগারে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তার চেক আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস বিদেশি নম্বরে চাঁদাবাজি, হুমকি: হাটহাজারীতে ৭ জন গ্রেপ্তার প্রচুর টাকার দাপটে, আবুল বাসার মোল্লার, অসামাজিক কার্যকলাপ নলডাঙ্গায় নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানালেন উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গা মার্কেট নিয়ে সংঘর্ষে আনোয়ারায় ব্যবসায়ীদের উপর সরকারী দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ! দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার ষষ্ঠ শ্রেণির ছাত্র গ্রেফতার ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির বিশেষ অভিযানে, ৭০ পিস ট্যাপেন্টাডল সহ গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন, বিশেষ প্রতিনিধি,  নওগাঁ জেলা 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কসমেটিকস ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সোমবার (২১ জুলাই) বিকেলে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, বাজারের কাজী সুপার মার্কেটের একটি কসমেটিকস দোকানে ব্যবসার আড়ালে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট মজুত করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছিল।

এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা মহাদেবপুর বাজারের স্বপ্ন আশা কসমেটিকস দোকানের সামনে পৌঁছালে দোকানের মালিক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালানো হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত মানিক (৪৫), পিতা- গোপাল চন্দ্র, গ্রাম- দুলালপাড়া, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ, তার দেখানো মতে দোকানের ভেতরের একটি র‍্যাকে কালো পলিথিনে রাখা ৭ পাতায় ১০টি করে মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a