আজঃ 26 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুয়েতে মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার দিনার জরিমানা নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট: হাইড্রোলিক হর্নে ৩ চালককে জরিমানা বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪ নলডাঙ্গার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন মাহবুবুর রহমান চঞ্চল বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য ঠাকূরগাঁও-১ আসন, উপ-নির্বাচনে প্রস্তুতি। ডিমলা জরুরি বিভাগে কর্তব্যরত নারী চিকিৎসককে নিগ্রহের অভিযোগে ডিমলায় ক্ষোভ কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস: অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা, নির্ধারিত রুটে যানবাহন বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার তারিকুল ইসলাম দিলেন কঠোর নির্দেশনা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন নীলফামারীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ। ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন সামাজিক ব্যাধি বাল্যবিবাহ: সমন্বিত উদ্যোগেই নিশ্চিত হোক রৌমারীর আগামীর সুরক্ষা জলঢাকায় ফ্যামিলি কার্ডের শুমারী নিয়োগে অনিয়মের অভিযোগ বাউফল থানা পুলিশ কতৃক চার লক্ষ টাকা মুল্যের (আটশত)পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক নোয়াখালী সেনবাগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর এান বিতরণ

বাকলিয়ায় ছুরিকাঘাত করে ছিনতাই: মূলহোতা সজীব গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অটোরিকশা উদ্ধার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রাম মহানগরীর (সিএমপি) বাকলিয়া থানা পুলিশ এক সফল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর দস্যুতার মূলহোতাকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল, মানিব্যাগ, ব্যাংকের কার্ডসহ বিভিন্ন মালামাল এবং দস্যুতা সংঘটনে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আবুল হোসেন সজীব (৩২)। সে বরগুনা সদর থানার পুরাঘাটা এলাকার মৃত জাহাঙ্গীর প্রকাশ বাবুল সর্দারের ছেলে। বর্তমানে সে বাকলিয়া থানার কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন ডিএসপি কলোনিতে বসবাস করছিল।


পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকালে অরবিট স্কুল অ্যান্ড কলেজের কর্মকর্তা ভিকটিম শিহাব ইকবাল মোহাম্মদ শহীদুর রহমান (৫৬) কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হন। সকাল আনুমানিক ০৬:৩৫ ঘটিকায় বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোড রূপালী আবাসিকের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে ৩ জন ছিনতাইকারী হাতে ছোরা নিয়ে তার পথরোধ করে।

ছিনতাইকারীরা তার সাথে থাকা রেডমি নোট-১৩ মোবাইল, মানিব্যাগ, নগদ টাকা ও বিভিন্ন ব্যাংকের কার্ড জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভিকটিম বাধা দিলে আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে মূলহোতা আবুল হোসেন সজীব তার সাথে থাকা ধারালো টিপ ছোরা দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে গুরুতর জখম করে এবং সবকিছু ছিনিয়ে নেয়। অপর আসামিরাও ভিকটিমের ডান হাতে ছোরা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভিকটিমের পরিবার তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

পুলিশের সাঁড়াশি অভিযান ও গ্রেফতার
ভিকটিম সুস্থ হয়ে বাকলিয়া থানায় এসে বিস্তারিত জানালে তাৎক্ষণিক অ্যাকশনে যায় পুলিশ। বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এসআই সৈয়দ আলম ও এএসআই মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম ভিকটিমসহ শনিবার (১১ জুলাই) রাত ১২:৩০টা থেকে সকাল ৭:০০টা পর্যন্ত তক্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ভিকটিমের শনাক্ত মতে মূলহোতা সজীবকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ভিকটিমের লুণ্ঠিত রেডমি নোট-১৩ মোবাইল, মানিব্যাগ, এনআইডি কার্ড, ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের কার্ড এবং মোবাইল চার্জার উদ্ধার করা হয়। এছাড়া সজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে তক্তারপুল ব্রিজের পূর্ব পাশে আনোয়ারের গ্যারেজ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত তিন চাকার অটোরিকশাটি জব্দ করা হয়।

বাকলিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় ভিকটিমের দায়ের করা এজাহারের ভিত্তিতে বাকলিয়া থানায় পেনাল কোডের ৩৯৪/৪১১ ধারায় একটি মামলা (মামলা নং-১২, তারিখ: ১১/০৭/২০২৬খ্রিঃ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক  আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সাথে জড়িত পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a