আজঃ 22 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। আকবরশাহে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুলিশ সুপার কর্তৃক পুরস্কার পেলেন ওসি মনোয়ার জাহান সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, মদকে বিনামূল্যে চিকিৎসা রাজশাহী সীমান্তে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন রংপুরে ১১দলীয় ঐক্যের লংমার্চ রংপুরে হেযবুত তওহীদের চলমান চকার্যক্রম নিয়ে আলোচনা সভা

গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার মনিটরিং টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় Zoom অনলাইন প্ল্যাটফর্মে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, ডিআইও-১, ওসি ডিবি এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য দ্রুত শনাক্ত, এর সত্যতা যাচাই এবং বিভ্রান্তিকর তথ্যের উৎস চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। কোনো তথ্য বা কনটেন্টে অপরাধের উপাদান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি, পূজামণ্ডপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের ওপর বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে পুরোনো বা ভিন্ন ঘটনার ছবি-ভিডিও ব্যবহার করে নতুন ঘটনার সঙ্গে মিলিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা এবং ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে—এমন কনটেন্ট দ্রুত যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পুলিশ সুপার গুজব শনাক্ত হওয়ার পর দ্রুত তথ্য যাচাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে বিভ্রান্তি দূর করার সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় গুরুত্বপূর্ণ কনটেন্টের লিংক, স্ক্রিনশট, সংশ্লিষ্ট আইডি বা পেজের তথ্য, প্রকাশের সময়সহ প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা বা তথ্য নজরে আসার পর সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা নিশ্চিত করতে হবে। যাচাই করা তথ্যের ভিত্তিতে জনগণের বিভ্রান্তি দূর করতে সংক্ষিপ্ত ও নিরপেক্ষভাবে সঠিক তথ্য প্রচারের উদ্যোগ নিতে হবে।

পাশাপাশি থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

গুজব ও অপতথ্য প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। যাচাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে সভা থেকে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a