আজঃ 27 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত

নওগাঁয় আদালত চত্বরে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক ব্যক্তিদের দেহতল্লাশি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

 নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আজ নওগাঁ জেলা আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ দল দায়িত্ব পালন করছে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে আদালত চত্বর এলাকায় আগত ও চলাচলকারী সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি করা হয়। এ সময় পুলিশের বিশেষ দল সন্দেহজনক ব্যক্তিদের দেহতল্লাশি করে এবং পরিচয় ও চলাচলের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালত চত্বরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা পুলিশ জানিয়েছে, আদালত চত্বর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে দমন করা হবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a