আজঃ 27 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

সাপাহারে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা সদরের নিউ মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার আয়োজনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। তিনি বাংলা কিউআর ব্যবস্থার সুবিধা তুলে ধরে বলেন, বাংলা কিউআর (Bangla QR) ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও দ্রুত করেছে। ব্যবসায়ীরা এ সেবা গ্রহণ করলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে দ্রুত ও নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

তিনি আরও বলেন, আম মৌসুমকে সামনে রেখে সাপাহার শাখায় পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে আম ব্যবসায়ীসহ অন্যান্য গ্রাহকরা তাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সহজেই টাকা উত্তোলন করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাপাহার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ, মতিউর রহমান, মজিবুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, প্রতি বছর আম মৌসুমে বিপুল পরিমাণ নগদ অর্থ উত্তোলনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তবে পূবালী ব্যাংক প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করায় এ মৌসুমে তারা স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারছেন এবং চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন।

বক্তারা ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বৃদ্ধি পাবে এবং স্মার্ট ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে দেশের ব্যবসায়ীরা আরও কার্যকরভাবে সম্পৃক্ত হতে পারবেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a