আজঃ 14 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
আলীকদমের গহীন অঞ্চলে নাসীহা ফাউন্ডেশনের জরুরি ত্রাণ, উপকৃত হলো দুর্গম এলাকার ১০০ পরিবার পুলিশের ছদ্মবেশে মহাসড়কে দস্যুতা: পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার পতেঙ্গায় পানিবন্দি ১ হাজার পরিবারের মাঝে মেয়র ও প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ। নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতৃবৃন্দ সালিশকে কেন্দ্র করে কুমিল্লায় যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান সামাজিক যোগাযোগমাধ্যম নয় বই হোক সঙ্গী নওগাঁ জেলা পুলিশের লাইব্রেরিতে পুলিশ সুপারের বার্তা আলীকদমে বন্যার্ত আরও ৯০ পরিবারের মাঝে ৫৭ বিজিবির দ্বিতীয় দফা ত্রাণ বিতরণ বাকলিয়ায় পানিবন্দি ২ হাজার পরিবারকে চসিকের জরুরি খাদ্য সহায়তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পানিবন্দি ৭০০ পরিবারের পাশে সিএমপি মহানগরের সদস্য সচিব, এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে জন্মদিনের শুভেচ্ছা। সাতকানিয়ায় বন্যার্তদের সরকারি চাল চুরির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল চিলমারীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ। পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান অপরাধ দমনে জিরো টলারেন্স হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতারে সাফল্য সীমান্তে চোরাচালান রোধে কঠোর ৫৭ বিজিবি, আলীকদমে আটক অবৈধ কাঠবোঝাই ট্রাক নারায়ণগঞ্জ জেলার দেওভোগ নাগবাড়ি র মাঠে আর্জেন্টিনার খেলা উপভোগ করেন অর্ধ এলাকার জনগণ।

আলীকদমের গহীন অঞ্চলে নাসীহা ফাউন্ডেশনের জরুরি ত্রাণ, উপকৃত হলো দুর্গম এলাকার ১০০ পরিবার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: 

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান জেলার আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম গহীন অঞ্চলের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।

এমন পরিস্থিতিতে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে নাসীহা ফাউন্ডেশন। সংস্থাটির উদ্যোগে সোমবার (১৩ জুলাই) আলীকদম উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও দুর্গম এলাকার ১০০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

নাসীহা ফাউন্ডেশনের বান্দরবান জেলার আলীকদম উপজেলার স্থানীয় প্রতিনিধি আমজাদ সাদেকীর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। আমজাদ সাদেকী নিজে স্বেচ্ছাসেবক টিম নিয়ে প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। বন্যার পানিতে যেসব বাড়ির ঘর, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে সেসব পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়। এরপর স্বেচ্ছাসেবকরা ত্রাণসামগ্রী প্যাকেট করে প্রতিটি উপকারভোগীর বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দেন।

প্রতিটি পরিবারের জন্য ৫০০ টাকা মূল্যের একটি ত্রাণ প্যাকেট বরাদ্দ ছিল। প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য খাদ্যসামগ্রী।

ত্রাণ বিতরণ শেষে আমজাদ সাদেকী বলেন, "বন্যায় মানুষ যে কত কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে তা সরাসরি গিয়ে না দেখলে আসলে বোঝা অনেক কঠিন। গহীন পাহাড়ি এলাকায় যাতায়াতের ভালো কোনো রাস্তাঘাট না থাকায় এখানকার মানুষ সরকারি-বেসরকারি কিংবা কোনো সংস্থা থেকে সহযোগিতা সহজে পায় না।"

তিনি আরও বলেন, "নাসীহা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম নিয়ে আজ আমরা প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। ত্রাণ পেয়ে উপকারভোগী মানুষগুলো খুব বেশি খুশি হয়েছেন। তাদের মুখের হাসিই আমাদের কাজের সার্থকতা।"

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এবং অবহেলিত এসব এলাকায় নাসীহা ফাউন্ডেশনের এই উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। বন্যার কারণে ঘরবাড়ি ও ফসল নষ্ট হওয়ায় তারা খাদ্য সংকটে ভুগছিলেন।

উল্লেখ্য, নাসীহা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও দুর্যোগকালীন সহায়তা নিয়ে কাজ করে যাচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংস্থাটির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a