আজঃ 08 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি পত্নীতলা থানা প্রশাসন কে ধন্যবাদ মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাদ্রাসা বিভাগ পুনর্গঠন সম্পন্ন আলীকদমে মহাসমারোহে কঠিন চীবর দান, প্রধান অতিথি সঙ্ঘরাজ মহাথেরো কি হবে সাংবাদিক সেজে! চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ

আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

হামিদ হোসাইন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (৮ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিজিবির ২নং জিপি গেইট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধি দেখে এই ৭ জনকে আটক করা হয়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা সকলেই রোহিঙ্গা শরণার্থী। প্রায় দুই মাস আগে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে দালালের মাধ্যমে পালিয়ে কাজের সন্ধানে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে ৩ জন কক্সবাজারের ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের, ২ জন ১৭ নং বালুখালী ক্যাম্পের, ১ জন ১৮ নং বালুখালী ক্যাম্পের এবং ১ জন ৯ নং বালুখালী ক্যাম্পের বাসিন্দা।

আটককৃত রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজ রোববার রাত ২টার দিকে আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a