আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

বিএনপি সরাকার গঠন করলে স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে : রূপসায় হেলাল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আল মাহমুদ প্রিন্স, খুলনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে প্রান্তিক জনগোষ্ঠী যাতে সঠিক সেবা পেতে পারেন সেজন্য পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিকমানের চিকিৎসা সরঞ্জমাদির ব্যবস্থা করা হবে মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। তিনি আরো বলেন, ওষুধ ব্যবসায়ীরা যাতে বিনা টোলে ওষুধের কার্টুন নিযে রূপসা ঘাট দিয়ে যাওয়া আসা করতে পারেন এ ব্যাপারে গুরুত্বসহকারে দেখা হবে। 
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে  কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রূপসা উপজেলা শাখা আয়োজিত পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমিতির সভাপতি শাহজামান প্রিন্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টুকু, নির্বাহী সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম।এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, 
নৈহাটী বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, মোঃ বাবু মোল্লা, কবির শেখ, আমিরুল ইসলাম তারেক, সাইফুল্লাহ হোসাইন তুহিন, আবু মুছা, নিজাম উদ্দিন টিটো, আঃ হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, মাফুজুর রহমান, 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা নেতা খান আলিম হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম মিজানুর রহমান,

উপজেলা ছাত্রদলে সভাপতি কাজী জাকারিয়া, সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ শিকদার, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, বসির হায়দার পল্টু, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন, শ্রমিক দল নেতা মোঃ লাভলু শেখ, আতাহার গাজী, নৈহাটী কৃষক দলের সদস্য সচিব ফারুক শেখ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন, বিএনপি নেতা ইবাদুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a