আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং থেকে ওয়ান শুটার গান, ডেগার ও চাকু জব্দ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং থেকে ওয়ান শুটার গান, ডেগার ও চাকু জব্দ


মোঃ রাফি হোসেন, 
নওগাঁ জেলা  প্রতিনিধি,


নওগাঁর মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠন করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত সমন্বিত বিশেষ অভিযানে বগুড়ার শেরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ধারালো ডেগার, খেলনা পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকার সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোরগ্যাং পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই দলে যোগ না দিলে স্থানীয় কিশোরদের মারধর ও ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তারা এলাকায় বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল জাবের নিরব নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। এর পরদিন ২৬ আগস্ট রাতেও এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পুনরায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রাণীনগর থানা এবং মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন ডাটা বিশ্লেষণের মাধ্যমে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

পরে তাদের গতিরোধ করতে আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুর থানা এলাকার ফুড ভিলেজ থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ দল।
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা অস্ত্র থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, ১ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে সুলতানের বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ধারালো ডেগার এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—একটি দেশীয় তৈরি লোহার পিস্তল আকৃতির ওয়ান শুটার গান, দুই পাশে ধারালো একটি ডেগার, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু, দুটি পুরোনো চাকু ও একটি খুর চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা।

পুলিশের প্রাথমিক পর্যালোচনা অনুযায়ী, সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় চৌকিদারের ছেলের হত্যা মামলা, সাইবার সুরক্ষা আইন ও মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় তারা দুজনই প্রায় আট মাস কারাগারে ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও দাবি করেছে, গ্রেপ্তার দুজনের কাছে প্রায়ই সুইচ গিয়ার চাকু থাকত এবং তা দিয়ে মানুষকে ভয়ভীতি দেখানো ও আঘাত করার অভিযোগ রয়েছে।

তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মান্দার স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে জড়িত জেলা পুলিশের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার কোথাও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোরগ্যাং, অস্ত্রের ব্যবহার কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

আজ রোজ সোমবার ১/৯/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a