আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

তোলারাম কলেজে রাজনৈতিক সংঘাত ও ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির তীব্র প্রতিবাদ : ছাত্র মজলিস

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

​২০২৪ এর জুলাইয়ে এদেশের ছাত্রজনতা অকাতরে জীবন উৎসর্গ করেছিল কোটা, সন্ত্রাস, দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে। বিশেষ করে শিক্ষাঙ্গন হবে সন্ত্রাস, দখলদারি ও সংঘাত মুক্ত এমনটাই ছিল জুলাই অভ্যুত্থানের মৌলিক প্রতিশ্রুতি।​অথচ অভ্যুত্থানের দুই বছরের মাথায় দেশের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক সংঘাত লক্ষ্য করা যাচ্ছে, যা স্পষ্টত জুলাই আকাঙ্ক্ষার বিপরীত। 

​আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সভা শেষে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী ছাত্র মজলিস সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি আমির মুহাম্মদ সিয়াম এক বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেন।
 তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গন হবে জ্ঞানচর্চা, সহাবস্থান ও মেধা বিকাশের মুক্তমঞ্চ।  রাজনৈতিক দখলদারিত্বের এই নোংরা চর্চা সাধারণ শিক্ষার্থী, শিক্ষক কিংবা অভিভাবক—কারো কাছেই গ্রহণযোগ্য নয়।”​তিনি আরও বলেন, “শিক্ষাঙ্গনে সংঘাতের অপসংস্কৃতি বহু আগেই ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। এর পরও যারা ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসের পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ধ্বংস করছে এবং সাধারণ শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের এই দায়ভার গ্রহণ করতেই হবে। বিদ্যাপীঠের শান্ত পরিবেশ কলুষিত করার অধিকার কারো নেই।”

​ইসলামী ছাত্র মজলিস সরকারি তোলারাম কলেজ শাখার পক্ষ থেকে অনতিবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

​বার্তা প্রেরক
​আমির মুহাম্মদ সিয়াম
সভাপতি
সরকারি তোলারাম কলেজ শাখা
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a