আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় রূপসায় আলোচনা ও দোয়া

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আল মাহমুদ প্রিন্স, খুলনা

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় রূপসার নৈহাটী ইউনিয়নের ১, ৩ ও ৮নং ওয়ার্ড বিএনপি, সহযোগি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলালের নির্দেশনায় পৃথক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
নৈহাটী ইউনিনের রামনগর গ্রামে ১নং ওয়ার্ড বিএনপি, সহযোগি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাদ আছর রামনগর মুজিবর মোড়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন দারুর রহমত জামে মসজিদের পেশ ইমাম ও মুয়াজ্জিন হাফেজ আঃ জলিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী, মোল্লা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুর রহমান মোল্লা, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি  মোল্লা জালাল উদ্দীন,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আমিরুল ইসলাম তারেক, রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লাভলু শেখ, জেলা জাসাসের যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মামুন, হালিম হাওলাদার, বিএনপি নেতা মাহিদুজ্জামান খান, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুম সরদার ও যুবদল নেতা তৌহিদ শেখের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল নেতা সোহাগ সর্দার, যুবদল নেতা দেলোয়ার হোসেন, রনি মোল্লা, সোহাগ সেখ, আবু তাহের, ওয়ার্ড নির্বাচন কমিটির যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ। 
অপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আছর রূপসার ইলাইপুর দলিল উদ্দিন সড়ক চত্বরে ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মোঃ ওহিদুল ইসলাম। বিএনপি নেতা মোঃ আদিপ শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমনের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, রূপসা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা এসএম মিজানুর রহমান, নৈহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনায়েত হোসেন, নৈহাটী ইউনিয়ন কৃষক দলের সসদ্য সচিব মোঃ ফারুক হোসেন, যুবদল নেতা মোঃ সালমান শেখ, মোশাররফ হোসেন, মোঃ আনিস শেখ প্রমুখ। যৌথভাবে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজ শেখ ও মোমিনবাগ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত। 
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিকালে সাড়ে ৪টায় ৩নং ওয়ার্ড বিএনপি, সহযোগি ও অংগ সংগঠনের উদ্যোগে নৈহাটী ইউনিয়নের জাবুসা উত্তরপাড়া নিউ ফুডস সংলগ্ন মাঠে এ দোয়ার আয়োজন করা হয়। যুবদল নেতা খোকন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা। প্রধান বক্তা ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ কবির শেখ, জাহিদুল ইসলাম রবি, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, এসএম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপন, মোঃ রাজু শেখ, আলফাজ শেখ, ইখতিয়ার শেখ, সামসুর রহমান, রবিউল মীর, সাজিন, রমিজ, রমজান, নাজমুল হাসান, মাসুম বিল্লাহ, মফিজ, সবুজ শেখ, মেহেদী হাসান, হাফেজ মাসুদ মীর, আবুল বাসার, শরিফুল ইসলাম, সোহেল, সালেক হাওলাদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি আবু সাঈদ মাহমুদী ও ক্বারী শফিকুল ইসলাম।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a