আজঃ 26 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার নলডাঙ্গার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাট মিঠুন গ্রেপ্তার

ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে টানা কয়েক দিনের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জেলা পুলিশ। অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় রায়হানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে গত ২২ নভেম্বর থেকে অভিযান শুরু করে ভূজপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশ, ভূজপুর ও হাটহাজারী থানা পুলিশ। এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ট্রিগার গার্ড, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই পাহাড়ি এলাকায় রায়হান ও তার সহযোগীরা অস্ত্র তৈরির কার্যক্রম চালাত। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সরে যায়।

একই দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করলে সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয়দের বাধার মুখে পড়ে রায়হান ও তার সহযোগীরা। এ সময় তারা গুলি ছুড়লে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয়রা রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজিচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

এ ঘটনার পর রায়হান ও তার সহযোগীদের ধরতে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা যৌথ অভিযান শুরু করেন। রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট বসানোর পাশাপাশি ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত থাকে।

এরই মধ্যে ২৫ নভেম্বর রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে গুলি সংগ্রহের চেষ্টা করছেন—এমন গোয়েন্দা তথ্য পায় পুলিশ। পরে কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ফরহাদ পুলিশকে জানায়, উদ্ধার করা বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিল।

পরবর্তী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মহররম জানায়, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে অবস্থান করেছিল। পরে অন্যত্র যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলি তার কাছে রেখে যায়।

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার আরেক সহযোগী জনার্ধন দে (৬৫) এবং এর আগে স্থানীয়দের হাতে আটক সিএনজিচালক মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, মো. ইকতিয়ার ফরহাদ, মো. মহররম আলী, জনার্ধন দে ও মো. জাবেদ হোসেন।

পুলিশের উদ্ধার করা অস্ত্র ও আলামতের মধ্যে রয়েছে একটি ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, ১২ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল।

দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের পর সাধারণ মানুষের ওপর গুলির ঘটনা এবং পরবর্তী সময়ে ধারাবাহিক অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধারের বিষয়টি ভূজপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ জানিয়েছে, রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a