বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ইতিবাচক ও গঠনমূলক রাজনীতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা বিএনপির দপ্তরবিষয়ক সম্পাদক বজলুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আক্তার মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল হক দুলাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহমেদ সুজন, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আখিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
এ জাতীয় আরো খবর...