আজঃ 15 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে চুরির অভিযোগে নির্যাতন চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে কুড়িগ্রামে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে নি*হত ১ সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩ শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অদম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে চলা মোস্তাকিম, এক হাত দিয়েই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
নোয়াখালী জেলা প্রতিনিধি :-

“এক হাত নাই তো তাতে কি হয়েছে?”—এই একটি বাক্যই যেন সাহস, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তির নতুন এক উদাহরণ হয়ে উঠেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছোট্ট শিশু মোঃ মোস্তাকিম।
প্লে-গ্রুপের এই শিক্ষার্থী জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও নিজের মেধা, আত্মবিশ্বাস ও অদম্য চেষ্টার মাধ্যমে সবার হৃদয় জয় করে নিয়েছে। এক হাত না থাকলেও তার চোখেমুখে নেই কোনো হতাশা; বরং রয়েছে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয়। প্রতিদিনের লেখাপড়া, ক্লাসে অংশগ্রহণ ও নিজেকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা দেখে মুগ্ধ হচ্ছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

ছোট্ট মোস্তাকিমের এই এগিয়ে চলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ২০০০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য নন-প্রফিট শিক্ষা প্রতিষ্ঠান মরহুম  সৈয়দ রুহুল আমিন স্মৃতি  একাডেমি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানবিক ও উন্নত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে  সৈয়দ হারুন ফাউন্ডেশন –এর অর্থায়নে। আর এর পেছনে যাঁর মানবিক অবদান, আন্তরিক প্রচেষ্টা ও নিরলস সহযোগিতা সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি হলেন মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন  এমজেএফআই শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ইতোমধ্যেই এলাকায় ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

একাডেমির শিক্ষকরা জানান, মোস্তাকিম অত্যন্ত প্রাণবন্ত, মেধাবী ও মনোযোগী একজন শিক্ষার্থী। শারীরিক সীমাবদ্ধতাকে সে কখনো দুর্বলতা হিসেবে নেয়নি। বরং প্রতিদিন নতুন উদ্যমে ক্লাসে অংশ নেয় এবং নিজের কাজ নিজেই সম্পন্ন করার চেষ্টা করে।

স্থানীয় সচেতন মহলের মতে, সমাজে যেখানে অনেক শিশু সামান্য প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়ে, সেখানে মোস্তাকিম হয়ে উঠেছে সাহস, আত্মবিশ্বাস ও অদম্য মানসিক শক্তির জীবন্ত প্রতীক। তার এই অনুপ্রেরণামূলক গল্প অন্য শিশুদের মাঝেও নতুন স্বপ্ন দেখাবে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছোট্ট মোস্তাকিমকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, “এমন শিশুদের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।”
সেনবাগবাসীর প্রত্যাশা, সঠিক পরিচর্যা, ভালোবাসা ও উৎসাহ পেলে একদিন মোঃ মোস্তাকিম শুধু তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পুরো সেনবাগের গর্ব হয়ে উঠবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a