আজঃ 21 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা বাউফল উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন। শোক সংবাদ: পটুয়াখালীতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেনের ইন্তেকাল বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ, আটক ১ নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে! ঝিনাইদহে শ্বশুরের হাতে জামাই খুনের অভিযোগ, কুড়ালের আঘাতে মৃত্যু শৈলকুপায় মব জাস্টিস ও চাঁদাবাজি চলবে না, অন্যায় করলে ব্যবস্থা’: আইনমন্ত্রী আনোয়ারায় সাংবাদিক সালাউদ্দিনের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলের গভীর শোক প্রকাশ কক্সবাজারে দিনের আলোয় দুই দফায় ডাকাতি মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি

সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সেনবাগে  "" উপজেলা প্রেসক্লাবের""  দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, 
সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো

মোঃ আবদুল মোতালেব 
নোয়াখালী জেলা প্রতিনিধি:--

নোয়াখালীর সেনবাগ উপজেলার মিডিয়াকর্মীদের প্রাণের সংগঠন "উপজেলা প্রেসক্লাব সেনবাগ" এর নতুন কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০জন সদস্যের উপস্থিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভা শেষে ক্লাবের সিনিয়র সদস্য রফিকুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের একটি  নির্বাচন কমিশন গঠন করে গুরুত্বপূর্ন দুইটি পদে  নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি  নির্বাচিত হন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিবিম্ব পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিন আলো ।  ক্লাবের গনতন্ত্র অনুযায়ী সদস্যদের মতামতের ভিত্তিতে বাকী সম্পাদকীয় পদে সমূহ নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক  মোহাম্মদ হারুন জানান, প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়। এতে ক্লাবের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ২০ জন সাংবাদকর্মী অংশগ্রহণ করেন।  ক্লাবের কেউ সরাসরি প্রাথী না হয়ে, সবাই প্রার্থী সবাই ভোটার এই পদ্ধতিতে ব্যালেট পেপারে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ক্লাবের সভাকক্ষে দুই ঘন্টা ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৯৯% ভোট কাস্ট  হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যরা লাইনে দাঁড়িয়ে ব্যালেট পেপার হাতে নিয়ে গোপন কক্ষে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করেন। 

ভোটের ফলাফলে সভাপতি পদে নিজাম উদ্দিন খন্দকার পেয়েছেন ১৬ ভোট সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আলো পেয়েছেন ১৮ ভোট। ২ভোট বাতিল হয়। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রফিকুল ইসলাম ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ সাহাব উদ্দিন ও মোঃ মনোয়ারুল হক।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a