আজঃ 29 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা

ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবাগত উপজেলা আহ্বায়ক কমিটির অঙ্গ সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত। গত শুক্রবার রাত্রী সাড়ে ৮টায় ফুলবাড়ী উপজেলার হোসেন কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ফুলবাড়ী উপজেলা নবাগত বিএনপি’র আহ্বায়ক কমিটির ৫১ সদস্যর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাজিম। অন্যানদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ০১নং যুগ্ন আহ্বায়ক দারুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিন্টু, আব্দুল মজিদ মন্ডল, আনোয়ার হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম মাষ্টার, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুরতুজা হক অস্টিন, যুগ্ন আহ্বায়ক মানিক মন্ডল, পৌর বিএনপির ০১নং সদস্য আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন। 

অনুষ্ঠানে নবাগত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের দলীয় সমর্থকরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর দলীয় নেতাকর্মীদের এমন মিলনমেলায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মিলনমেলায় বক্তারা বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান তারা।

নবাগত উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতারা বলেন, ফুলবাড়ী উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নতুন প্রজন্মকে দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামীতে স্থানীয় নির্বাচনগুলি কিভাবে করা হবে এবং দল যাকে সমর্থন দিবে তার পক্ষে কাজ করতে হবে। দলের বাহিরে যারা নির্বাচনে বিরোধীতা করবে তাদেরকে দল থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং নেতাকর্মীদের মধ্যে বিভেদ-বিভ্রান্তি পরিহার করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে নবাগত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা পারস্পরিক কুশল বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন। আনন্দঘন পরিবেশে মিলনমেলার সমাপ্তি ঘটে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আগামীতে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী, সাবেক ছাত্রদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য, দিনাজপুর জেলা যুবদলের অন্যতম সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপি’র অহ্বায়ক কমিটির ০১ নং সদস্য মোঃ মাহবুব আলম মিলন। এসময় ৭টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃীবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a