আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আনোয়ার গ্রুপে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, আলোচনায় সমাধানের আশ্বাস

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফারিদ খান ইফতি
সিটি কর্পোরেশন প্রতিনিধি

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত আনোয়ার গ্রুপের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকালে শ্রমিক, মালিকপক্ষ এবং সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
সকাল প্রায় ৯টার দিকে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা থাকলে তা পরিশোধের বিষয়ে মালিকপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
তবে আলোচনার পরও আন্দোলনরত অনেক শ্রমিক অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, বকেয়া পাওনা আদায়ের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। পাশাপাশি, জহুরুল ইসলাম কমপ্লেক্সের এক ব্যবস্থাপকের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের অভিযোগও উত্থাপন করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। শ্রমিকরা তাদের সকল বকেয়া পরিশোধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a