মোঃ টিটো মিজান শৈলকুপা উপজেলা ( ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শৈলকুপায় কোনো ধরনের মব জাস্টিস, চাঁদাবাজি ও দখলবাজি করতে দেওয়া হবে না। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের সততার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, "আপনারা জনগণের কাছে এখন জোর গলায় বলতে পারেন যে আপনাদের নেতা, এমপি বা মন্ত্রীরা কোনো কমিশন খায় না।" উন্নয়নের প্রশ্নে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার প্রতিটি গ্রামের রাস্তার কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন।
কারাগারের বন্দিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, তিনি নিজে কারাগার পরিদর্শন করে নারী বন্দিদের জন্য সেলাই মেশিন এবং গরমে সাধারণ বন্দিদের কষ্টের কথা চিন্তা করে অতিরিক্ত ৩০টি ফ্যানের ব্যবস্থা করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা খলিলুর রহমান, ওসমান আলী বিশ্বাস, নজরুল ইসলাম জোয়ার্দার, মনিরুল ইসলাম হিটু, রাকিবুল হাসান খান দিপু, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া ও সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর...