আজঃ 19 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান দিনাজপুর বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. চকবাজারে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার, উদ্ধার ১১ লাখ টাকার স্বর্ণ চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ বাইক আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ বাইক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কোতোয়ালি থানা পুলিশের অভিযানে চোর চক্রের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার মোটরসাইকেল

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে চোরাই ১৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা পুলিশ। এসব অভিযানে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিএমপি কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় গত ১২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন কাঠের বাংলো এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় সদস্য মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামিসহ প্রথমে ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় ১৪ অক্টোবর মামলা করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ অক্টোবর আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের আরেক সক্রিয় সদস্য মো. ইমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তী সময়ে ইমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা বাইকগুলোর মধ্যে রয়েছে অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি, হিরো হোন্ডা হর্নেট ১৫০ সিসি, হিরো হোন্ডা হাঙ্ক ১৫০ সিসি এবং জিক্সার মনোটোন ১৫০ সিসি।

এ ছাড়া নোয়াখালীর চরজব্বর থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানার একটি মামলার চুরি হওয়া গ্ল্যামার ১১৫ সিসি মোটরসাইকেল এবং চট্টগ্রামের মীরসরাই থানা এলাকা থেকে বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধারাবাহিক এসব অভিযানে সর্বমোট ১৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ইমরান হোসেনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ২০২৫ সালের ৩০ আগস্ট দায়ের করা চুরির একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের সদস্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a