ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা :
নাটোরের নলডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ (নাটোর সদর ও নলডাঙ্গা) নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বেলা এগারোটায় নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধাব অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হুইপ দুলু। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন। দেশের উন্নয়নে জাতিকে অবশ্যই শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ইউনিয়ন বিএনপি নেতা আনছার আলী, রাজু মৃধা, সাইদুর রহমান বিটল, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশীদ খান প্রমূখ।
জেলা সংবাদদাতা, নাটোর।
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬।
তাং ১৮ অক্টোবর ২০২৬।
এ জাতীয় আরো খবর...