আজঃ 19 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি কর্ণফুলী এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১ ‎কুয়েতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প, বাড়তে প্রবাসীদের চাকরির সুযোগ বাড়বে সীমান্তে বিদেশি নাগরিকসহ মানব পাচারকারী শরিফুল-কে গ্রেপতার কুমিল্লায় নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল। কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকার অঙ্গীকার। কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী ১-জন ভারতীয় গ্রেপ্তার রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত

ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

নবগঠিত ভূল্লী উপজেলায় দুটি কেন্দ্রে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভূল্লী উপজেলায় এবার দুটি কেন্দ্রে মোট ৫৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

ভূল্লী ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩০৫ জন। এ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২৩৬ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ২৩৩ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অপরদিকে খোশবাজার কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৩৬ জন। এ কেন্দ্রে আলিমের কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৯০ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ১৮২ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও কেন্দ্র কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকি করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অসদুপায় অবলম্বন বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করেন।

দুই কেন্দ্র সচিব জানান, প্রথম দিনের এইচএসসি ও আলিম পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের আন্তরিকতায় পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a