আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫

ধানের -শীষে- ভোট -চেয়ে- ব্যাপক গণসংযোগ-জনসমর্থনে-সরব- বকশীগঞ্জ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুর–১ আসনের বকশীগঞ্জ উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা মিছিল ও গণসংযোগে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।
প্রচারণা কর্মসূচিতে বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় প্রার্থী মিল্লাত স্থানীয় উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাঁর অঙ্গীকার তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক মেয়র ফখরুজ্জামান মতিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় সমর্থক ও সাধারণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। স্লোগান ও ব্যানার–ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে বকশীগঞ্জের প্রধান সড়ক ও আশপাশের এলাকা।
স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণা ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a