আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫

আত্রাই মহাসড়কে টহল ও একঢালা পুলিশ ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

 আত্রাই মহাসড়কে টহল ও একঢালা পুলিশ ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার

 নওগাঁ বিশেষ প্রতিনিধি,
মোঃ রাফি হোসেন,


জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মহাসড়কে পরিচালিত রাত্রীকালীন টহল কার্যক্রম পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি মহাসড়কে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি দায়িত্বপালনে পেশাদারিত্ব, সতর্কতা ও সর্বোচ্চ নিষ্ঠা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

একই সফরে পুলিশ সুপার আকস্মিকভাবে রাণীনগর থানার আওতাধীন একঢালা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, ডিউটি ব্যবস্থাপনা এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে নওগাঁ জেলায় রাত্রীকালীন টহল, বিশেষ অভিযান এবং মাঠপর্যায়ের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

আজ রোজ বৃহস্পতিবার ২৫-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a